সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / সুস্মিতার মেয়ের আবেগঘন পোস্ট

সুস্মিতার মেয়ের আবেগঘন পোস্ট

অনাথ আশ্রম থেকে একটি শিশুকে দত্তক নেওয়ার অর্থ হল বাড়িতে খুশি নিয়ে আসা। শুধু তাই নয়, অনাথ শিশুকে দত্তক নেওয়ার অর্থ, আপনি কারও জীবন রক্ষা করছেন। তাকে নতুন করে জীবন দান করছেন। দত্তক নেওয়া প্রসঙ্গে এবার এভবেই নিজের মত প্রকাশ করল সুস্মিতা সেনের ছোট মেয়ে আলিশা সেন।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন সাবেক বিশ্ব সুন্দরী। সেখানে তিনি তার ছোট মেয়ে আলিশা সেনকে নিয়ে আসেন ক্যামেরার সামনে। অনাথ আশ্রম থেকে কোনও শিশুকে দত্তক নেওয়ার অর্থ, কাউকে নতুন করে নতুন জীবন দান করা। নিজের লেখা একটি প্রজেক্টে এভাবেই মায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে দেখা যায় আলিশাকে।

এদিকে, বর্তমানে বলিউডের উঠতি মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। গত বছর দীপাবলি পার্টির সময় থেকেই সুস্মিতার সঙ্গে দেখা যায় রোহমানকে। তখন বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হলেও মুখ খোলেননি বলিউডের বাঙালি-কন্যা। পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলেই রোহমানকে তার জীবনের ভালবাসা বলে উল্লেখ করতে দেখা যায় প্রাক্তন বিশ্ব সুন্দরীকে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.