সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ‘স্বপ্নবাড়ি’ ছবিতে চুক্তিবদ্ধ মম

‘স্বপ্নবাড়ি’ ছবিতে চুক্তিবদ্ধ মম

momo‘দারুচিনি দ্বীপ’ দিয়ে যাত্রা শুরু। তারপর ‘প্রেম করবো তোমার সাথে’। ছবি দুটিতে অভিনয় করলেও ‘ছুঁয়ে দিলে মন’-এর মাধ্যমে রূপালি পর্দায় মমর সেরা সাফল্য এসেছে। আর এবার নতুন ছবি হাতে নিয়েছেন মম।

‘স্বপ্নবাড়ি’ নামের ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার নায়ক আনিসুর রহমান মিলন। এর আগে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতেও মিলনের সঙ্গে দেখা গেছে মমকে।

‘স্বপ্নবাড়ি’র পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘আনিসুর রহমান মিলন আগেই চুক্তিবদ্ধ ছিলেন। এবার পাওয়া গেলো মমকে। আমার সঙ্গে সবাই একমত হবেন যে, এ দু’জনই অভিনয়শিল্পী হিসেবে দুর্দান্ত।’

ছবি সম্পর্কে অংশু জানান, কয়েকটি রহস্যঘেরা চরিত্র থাকছে ছবিটিতে। এখনই গল্প বলতে চাই না। আগামী আগস্টে শুরু হচ্ছে ‘স্বপ্নবাড়ি’র দৃশ্যধারণ।

‘স্বপ্নবাড়ি’ অংশুর পরিচালনায় দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি ‘আদি’র কাজ প্রায় শেষ করেছেন তিনি। এবিএম সুমন ও শায়লা সাবি এতে জুটি হয়েছেন।

সূত্র: প্রতিক্ষণডটক,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.