
স্বাধীনতা বিরোধী কোনো দল বা ব্যক্তিকে শরিক রাখলে বিএনপিকে জাতীয় ঐক্যে না রাখার আহ্বান জানিয়েছে বিকল্পধারা। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারিধারায় জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে সমমনা দলগুলোর সভা শেষে দলটির পক্ষ থেকে একথা জানানো হয়।
স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়া এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহে সমাবেশের মধ্যদিয়ে মাঠে নামবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যরা।
এ সময় মাহি বি চৌধুরী বলেন, আমরা বলতে চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে শরিক রাখলে বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত করার বিষয়ে আমাদের আপত্তি আছে। স্বাধীনতা বিরোধী দল বা ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা না দেয়া পর্যন্ত বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত না করবার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি।
একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বিএনপির প্রস্তাবনা অনুসারে আমরা ২৯ তারিখের পরে কমিটি করবো। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে আমরা যেভাবে কল্পনা করি সেভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে।’
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.