সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ১৭ বছর মেয়ের কথা গোপন রেখেছিলেন কুমার শানু!

১৭ বছর মেয়ের কথা গোপন রেখেছিলেন কুমার শানু!

১৭ বছর আগে কুমার শানু এক কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন। সেই কন্যাটিই শ্যানন! শ্যানন যে ‘প্রকৃত’ মেয়ে নয়, দত্তক নেওয়া, তা ১৭ বছর পর জানালেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা কুমার শানু।

কিন্তু এত দিন তিনি এ কথা গোপন রেখেছেন সমাজের ভয়ে! তবে তিনি জানান তাঁর দত্তককন্যাকে নিয়ে তিনি গর্বিত।

২০০১ সালে কুমার শানু শ্যাননকে দত্তক নেন। সে এখন বড় হয়েছে। বাবার মতোই গান গাইতে ভালোবাসে। পছন্দ পপ গান।

সম্প্রতি দিল হ্যায় হিন্দুস্তানি-২ শোতে কুমার শানু বলেন, তিনি কখনই চাননি তাঁর দত্তক নেওয়ার প্রসঙ্গটি সবাই জানুক। হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

বিখ্যাত এ সংগীতশিল্পী বলেন, ‘আমি কখনই চাইনি এটা প্রকাশ্যে আসুক, কারণ আমি এটা ভেবে ভয় পেয়েছিলাম যে সমাজ কী ভাববে। আমি নিশ্চিত ছিলাম না যে সমাজ এটাকে কীভাবে দেখবে। কিন্তু এখন এটা প্রকাশ্য হলো, আমি শ্যাননকে নিয়ে সত্যিই গর্বিত। সে আমার প্রকৃত মেয়ে কি না, তা কোনো ব্যাপার নয়।’

মেয়ে শ্যাননকে সম্পর্কে কুমার শানু বলেন, ‘সে কঠোর পরিশ্রমী এবং এর মধ্যেই ওর অর্জন অনেক। হলিউডের অনেক মানুষ আমাকে চেনে ওর জন্য। এটা আমাদের পরিবারের জন্য গর্বের।’

ওই অনুষ্ঠানে শ্যানন তাঁর বাবাকে একটি ভিডিওচিত্র উৎসর্গ করে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.