১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবীতে জাসদ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী কক্সবাজার জেলা জাসদের উদ্যাগে জাসদ কার্যালয়ের সামনে আলোক প্রল্বলন ও মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আলোক প্রজ্বলন ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জাসদ জেলা শাখার সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জাসদ শহর শাখার সভাপতি মোহাং হোসাইন মাসু শহর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক পরিতোষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, নুর আহমদ, সহ-সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছ, নজরুল ইসলাম, প্রদীপ দাশ, জেলা ছাত্রলীগ নেতা আব্দুর জব্বার জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আশরাফুল করিম, নোমান কাইছার আব্দুর রহিম, আব্দুর রশিদ, শ্রমিক জোটের যুগ্ম আহবায়ক আরশাদ উল্লাহ, আলম, সাদেক মোহাং হাসান, ১২ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোহাং ইব্রাহীম প্রমূখ।
বক্তরা বলেন, ১৯৭১ এর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষ পর্যায়ে ১লা ডিসেম্বর থেকে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সারাদেশ ব্যাপী মরণ কামড় আক্রমণের মাধ্যমে কাংখিত ঐতিহাসিক ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সে অকুতভয় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয় ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জোর দাবী জানান।
বক্তারা আরো বলেন মহেশখালী কূখ্যাত রাজাকার সালামত খা, মৌলভী জাকারিয়া, বাদশা মিয়াম রশিদ বিএ গং দের বাঁচানোর জন্য কতিপয় পথভ্রষ্ট ও মুক্তিযোদ্ধদের চেতনাচ্যুত জেলা ও মহেশখালী কমান্ড বিপুল অর্থের বিনিময়ে মানবতা বিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য সার্টিফিকেট প্রদান করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর আইনগত ব্যবস্থা দাবী জানানো হয়।
বক্তরা অনুতিবিলম্বে আইন প্রয়োগ করে জামায়াত-শিবির ও সকল ধর্ম ভিত্তিক রাজনীতি চিরতরে নিষিদ্ধকরণ সহ জামায়াতের সকল আর্থিক প্রতিষ্ঠান ও ফান্ড রাষ্ট্রীয় ভাবে বায়েজাপ্ত করণের জোর দাবী জানান।
– প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.