
৩ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের
অনলাইন ডেস্ক :
পবিত্র রমজানের শুরুতেই ৩ ফিলিস্তিনি নাগরিককে গুলি হত্যা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের কাছে শনিবার (০২ এপ্রিল) অভিযান চালিয়ে ওই তিন জনকে হত্যা করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। খবর আলজাজিরার।
ইসরাইলি পুলিশের দাবি, নিহত ফিলিস্তিনিরা সশস্ত্র ছিল এবং ভোরের দিকে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। শনিবার দেওয়া এক বিবৃতিতে আরও দাবি করা হয়, ‘এটা একটা সন্ত্রাসী দল, যারা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা আরেকটি আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছিল।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, জেনিন থেকে তুলকারেমে যাওয়ার পথে ইসরাইলি সেনাদের গাড়ি আক্রমণ করে একটি দল। সেনারা আটকের চেষ্টা করলে তিন ব্যক্তি গুলি চালায়। এ সময় পাল্টা গুলি চালালে নিহত হন তারা। এ ঘটনায় চারজন ইসরাইলি সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ইসলামিক জিহাদ আন্দোলন এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের আল কুদস ব্রিগেডসের তিন সদস্য নিহত হয়েছে। নিহত সদস্যদের ‘শহীদ’ উল্লেখ করে তাদের নাম প্রকাশ করেছেন গ্রুপটি। তারা হলেন জেনিনের বাসিন্দা খলিল তাওয়ালবেহ (২৪), তুলকার্মের বাসিন্দা সাইফ আবু লিবদেহ (২৫) এবং জেনিনেন সায়েব আবাহরা (৩০)।
ফিলিস্তিনের জরুরি বিভাগের কয়েকটি সূত্র জানিয়েছে, তিনজনের মরদেহ আটকে রাখে ইসরাইলি বাহিনী। পরিবারের কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.