
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
চলো চলো ঢাকা চলো, শেখ হাসিনার ছাত্র সমাবেশে চলো শ্লোগানকে সামনে রেখে ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১ সেপ্টেম্বর বিশাল ছাত্র সমাবেশে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করবেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ।
জানা যায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইরফানুল করিম, আবু হেনা বিশাদ, রাহুল পাল, বোরহান মাহমুদ, ছৈয়দ মোহাম্মদ তামিম, সোহেল মাহমুদ রুহান, আবদুর রহমান নাহিদ, কাজী আবদুল্লাহ, সাদ্দাম হোসেন নেতৃত্বে কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে ৩১ আগস্ট রাতে ঢাকার উদ্দেশ্য ঈদগাঁও গরু বাজার পয়েন্ট থেকে যাত্রা করবেন।
ছাত্রনেতা ইরফানুল করিম জানান, ঢাকায় অনুষ্ঠিতব্য শেখ হাসিনার বিশাল ছাত্র সমাবেশে আমরা ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীর বহর নিয়ে অংশীদার হতে যাচ্ছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.