সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / মানবিকতায় অসহায় রোগীদের পাশে ঈদগাহ মডেল হাসপাতাল

মানবিকতায় অসহায় রোগীদের পাশে ঈদগাহ মডেল হাসপাতাল

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মানবিকতায় এবার অসহায় দুইজন রোগীর পাশে দাড়াঁলেন কক্সবাজারের ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার।


জানা যায়, বিগত কয়দিন পূর্বে এই ডায়াবেটিস কেয়ার সেন্টারে এ্যাপেন্ডিসাইটিসও সিজারিয়ান অপারেশনের দুইজন রোগী ভর্তি হয়।


এ্যাপেন্ডিসাইটিস অপারেশন রোগী বান্দরবানের আলীকদমের কুরুকপাতা এলাকার কোয়াইনা কান্তিপাড়ার ওয়াইকো ম্রোর সন্তান চংয়ম ম্রো।
এ রোগীর অপারেশন বিল, সীট ও সার্ভিস চার্জ সহ ১০ দিন ভর্তি ও মেডিসিনসহ মোট বিল- ৫৮ হাজার ৩৪০ টাকা আসে। অসহায় রোগী ও মানবিকতায় এই অপারেশন সম্পুর্ণ বিনামূল্যে করা হয়েছে।


অন্যদিকে ইসলামপুর রিজার্ভ পাড়ার আমেনা আকতার নামের এক সিজারিয়ান অপারেশন রোগীর বিল আসে ২২ হাজার ৬শ টাকা। টমটম চালক তার স্বামীর অসহায়ত্বের কথা বিবেচনা করে হাসপাতালের কল্যাণ ফান্ড থেকে উল্টো ১২ হাজার ৬শ টাকা দেওয়া হয়। মানব সেবার মত মহৎ কাজে এগিয়ে আসায় হাসপাতাল কর্তৃ পক্ষের নিকট কৃতজ্ঞতা জানান।


রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন –
সার্জন- ডাঃ মোঃ ইউসুফ আলী, সহকারী সার্জন ডাঃ মেহেদী হাসান, সহকারী সার্জন- ডাঃ সুমাইয়া আক্তার ও এ্যানেস্থেশিয়া দেন- ডাঃ হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।


উল্লেখ্য,দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের পাশে নানাভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.