সাম্প্রতিক....

অভিমান


-: জান্নাতুন নাঈম প্রিয়তা :-

আমি নিজেকে আমার আমিতে আটকে রেখেছি,
যাতে তোমার তুমিকে ভুলতে পারি।।
কিন্তু, আমার কল্পনার রাজ্যের রাজত্ব যে তোমার হাতে…
তাইতো তোমায় ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা আমি।।
আচ্ছা, সাদা-কালো রংটা কি এখনো তোমার পছন্দের?
এখনো কি পাহাড় দেখতে ভালবাসো?
আগের মত কি এখনো অনেক ব্যস্ত থাকো?
ঝগড়া করতে কি এখনো শেখনি তুমি?
আমার উপর পুষে রাখা রাগটা কি তোমার এখনো কমেনি?
হয়তো আমার কথা ভুলেই গেছো!!!
হয়তো তুমি অনেক সুখেই আছ, ভাল আছ…
হয়তো অন্য কারোর চোখে খুঁজে পেয়েছ ভালবাসা…
যে ভালবাসা তুমি আমার চোখে দেখতে পাওনি।।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে প্রথম সাহিত্য সম্মেলন ২৩ ডিসেম্বর

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ১ম সাহিত্য সম্মেলন কাল অনুষ্ঠিত হতে ...

Portrait of a professional, showcasing contact details and role information.