সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাডঃ নুরুল মোস্তফা মানিক’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাডঃ নুরুল মোস্তফা মানিক’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

https://coxview.net/wp-content/uploads/2025/08/Shok.jpg

 

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালীর মৌলভীবাজার গ্রামের নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক এর মাতা ফাতেমা বেগম অদ্য ১৪ আগস্ট ভোর ৫.৪৫ টার সময় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যনজিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ১০৫ বছর। এসময় তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম এর নানী এবং সদস্য অ্যাডভোকেট আরিফুল মোস্তফার দাদী।

আদ্য ১৪আগস্ট বাদ আছর হ্নীলা মৌলভী বাজার কবরস্থান মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক এর মাতা ফাতেমা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.