সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে শিশুকে অপহরণ : ১০ লক্ষ মুক্তিপণ দাবী

ঈদগড়ে শিশুকে অপহরণ : ১০ লক্ষ মুক্তিপণ দাবী

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগড় থেকে গতকাল রাত সাড়ে এগারটার দিকে ঘুমন্ত অবস্থায় জুই আক্তার (৭) নামে এক শিশুকে অপহরণ করেছে অপহরণকারী চক্র। শিশুটি কুমিল্লার কাঞ্চননগরের মোঃ জুয়েলের কন্যা। কিছুদিন পূর্বে সে ঈদগড় নয়াপাড়া তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।

 

ঈদগড় ইউপি সদস্য কামরুল ইসলাম কমরু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও সঙ্গে নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুফার স্বামী কালু ড্রাইভারকে ফোন করে দশলাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতে, এ বিষয়ে আমি এখনো অবগত নই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

প্রসঙ্গত, স্থানীয়রা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত শিশু উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.