সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অ্যাড: মোহাং শাহা আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: মোহাং শাহা আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: মোহাং শাহা আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ; https://coxview.net/wp-content/uploads/2025/08/Shah-Alam-932.jpg


প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়া নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাং শাহা আলম অদ্য ১৭ আগস্ট (রবিবার) ১১ টার সময় পেশাগত দায়িত্ব পালনকালে জেলা জজ আদালতে আকস্মিক মস্তিস্কে রক্তক্ষরণ হলে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা, অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

আজ ১৭ আগস্ট, রবিবার বাদ এশা কক্সবাজার কেন্দ্রীয় বড় কবরস্থান মাঠ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়া নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাং শাহা আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.