
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন (৫২) ও তার ছেলে ছাত্রলীগ নেতা হাসান নিহাল (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক থাকার পর (১৬ আগস্ট) শনিবার দুপুরের চট্টগ্রামের খুলশী থানাধীন একটি ভাড়াবাসা থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করে লামা থানা পুলিশ।
পলাতক চেয়ারম্যান জসিম উদ্দিন লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার ছেলে হাসান নিহাল আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তাঁর ছেলে আধিপত্য বিস্তার করে নারী ও শিশু নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে স্থানীয়দের আতঙ্কিত করা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
লামা থানাধীন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানরত জসিম উদ্দিন ও হাসান নিহালকে আটক করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.