
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া-১ অদ্য ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫.২৩ টার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে সিসিইউ’তে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৭ বছর।
আগামীকাল ৬ সেপ্টেম্বর (বুধবার), সকাল ১০টার সময় তাঁর গ্রামের বাড়ী পেকুয়া গোয়াখালী ফতেহ আলী মাতবরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া-১ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.