সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট : জালালাবাদ ৪-০ গোলে পরাজিত করলো পিএমখালীকে

আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট : জালালাবাদ ৪-০ গোলে পরাজিত করলো পিএমখালীকে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার জালালাবাদ ইউনিয়ন ৪-০ গোলে পরাজিত করেছে পিএমখালী ইউনিয়নকে। এ সময় মাঠে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি ঘটে।

২৭ নভেম্বর বিকাল চারটায় খুরুশকুল ডেইলপাড়া মাঠে খেলায় প্রথমে কিছুটা বল দেয়া নেয়া করে খেলেছিল পিএমখালী ইউনিয়নের খেলোয়াড়রা, তবে সেটা ধরে রাখতে পারেনি। মাত্র ৮ মিনিটের মাথায় জালালাবাদ ইউনিয়নের আনোয়ার ডি বক্সের ভেতরে সবাইকে কাটিয়ে চমৎকার একটি গোল উপহার দেয়, এরপরে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে পিএমখালীর খেলোয়াড়রা তাই ডিফেন্স সহ উপরে উঠে খেলতে গেলে লম্বা সটে গোল কিপারকে একা পেয়ে ২৬ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন লূৎফুর, এর মধ্যে খেলা মধ্য বিরতী হলে অনেকটা মনোবল ভেঙ্গে পড়ে পিএমখালীর খেলোয়াড়দের তবে বিরতী থেকে ফিরে পিএমখালীর কয়েকটি আক্রমন কাজে লাগাতে পারলে হয়তো ফলাফল ভিন্ন হতো। তবে শেষ রক্ষা হয়নি।

খেলার শেষ দিকে পিএমখালীর গোল রক্ষক জাকেরের দূর্বলতায় আরো দুটি গোল করে বশির ও এহতেশাম, এতে ৪-০ গোলে এগিয়ে যায় জালালাবাদ ইউনিয়ন তবে শেষ মুহুর্তে মাঠে নেমে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

এর আগে খেলা উদ্বোধন করেন- জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, পিএমখালী ইউপি চেয়ারম্যান মাস্টার আবদু রহিম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আনচারী।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.