কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। ৮ নভেম্বর সকাল সাড়ে ৭টায় ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ফুটবল খেলার মাঠ সংলগ্ন টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উত্তর নাপিতখালী এলাকার বাছু বলির পুত্র সাইফুল ইসলাম (২৫), বাঁশকাটা এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র নুরুল ইসলাম (৩৮), মধ্যম নাপিতখালী এলাকার আবদুল মজিদের পুত্র জসিম উদ্দীন (৩০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বাড়ীর আসবাবপত্র তৈরির জন্য গাছ কেটে ট্রলিতে করে ইসলামপুর বাজারের দিকে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস ট্রলিটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়। দ্রুত পথচারীরা এগিয়ে এসে অপর ২ জনকে ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার নুরুল আজিমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ব্যক্তিরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.