
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ সাবরাং ইউনিয়ন শিকদার পাড়া এলাকায় ৭০ হাজার ইয়াবা ফেলে পালিয়েছে দুই পাচারকারী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিজিবি সদস্যরা অভিযান চালালে ধানক্ষেতে ইয়াবাগুলো ফেলে জঙ্গলাকীর্ণ পথে পালিয়ে যায়।
টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী বলেন, গোপন সূত্রে জানা গেছে, সাবরাং ইউনিয়নের শিকদারপাড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে বিজিবির একটি দল মোটর সাইকেল নিয়ে অভিযানে যায়। এসময় মোটর সাইকেলের আওয়াজ শুনা মাত্রই দুই জন লোককে ধানক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখে টহলদল মোটর সাইকেল থামিয়ে তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ধান ক্ষেতের মধ্যে ফেলে পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ব্যাগটি খুলে গণনা করে দুই কোটি দশ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.