সাম্প্রতিক....

‘আব্বাস’ নিয়ে সূচনা

বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল সূচনা আজাদের। আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম ছবি। সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমায় দেখা যাবে তাকে। এ ছবিতে সূচনা অভিনয় করেছেন চিত্রনায়ক নিরবের বিপরীতে।

প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় সম্পর্কে সূচনা আজাদ বলেন, ‘অনেক অপেক্ষার ফসল আমার এই ছবিটি। আমি খুবই আশাবাদী ছবিটি নিয়ে। নায়ক নিরব ভাই থেকে শুরু করে এই ছবির সকল কলাকুশলীর সহযোগিতায় কাজটি সফল ভাবে করতে পেরেছি আমি। আশা করি দর্শকরাও ছবিটিকে ভালোভাবে গ্রহণ করবে।’

এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে পুরান ঢাকার এক যুবককে কেন্দ্র করে। যার নাম আব্বাস। তার বেড়ে ওঠা, জীবন সংগ্রাম এবং প্রেম উঠে আসবে পর্দায়। সিনেমায় নিরবের বিপরীতে নায়িকা হিসেবে সূচনা আজাদের সঙ্গে আছেন সোহানা সাবাও।

উল্লেখ্য সূচনা আজাদের শুরু হয় টিভিসিতে কাজ করার মধ্য দিয়ে। রবি, ইগলো, সিঙ্গার, সাইমন বিচ, ডায়মন্ড ওয়ার্ল্ড, প্রাণ-আরএফএল, এখানেই.কমসহ প্রায় ৩০টির মতো টিভিসিতে কাজ করেছেন।

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.