সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / আশানুরূপ সাড়া ফেলেনি ‘বেগম জান’

আশানুরূপ সাড়া ফেলেনি ‘বেগম জান’

‘বেগম জান’ ছবির পোস্টারে বিদ্যা বালান। ছবি: সংগৃহীত।

আশানুরূপ সাড়া জাগাতে পারেনি বিদ্যা বালান অভিনীত ‘বেগম জান’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘বেগম জান’ মুক্তির পর চারদিনে মোট কালেকশন ১৩.০৭  কোটি। শুক্রবার ৩.৯৪ কোটি , শনিবার ৩.৫১ কোটি এবং রবিবার ৪.০৩ কোটি টাকা এবং মঙ্গলবার ১.৫৯ কোটি। এই তথ্য দিয়েছেন ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ।

১৫ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয়েছে সৃজিতের ‘বেগমজান’। শুক্রবার ১২০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি সৃজিতের বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি ভার্সন। ১৯৪৭ সালে ভারত ভাগের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে বিদ্যা এক যৌনপল্লীর মালকিনের চরিত্রে অভিনয় করেছেন। বাংলায় বিদ্যার চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘বেগম জান’ ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, ইলা অরুণ, গহ্বার খান, পল্লবী সারদা, রজিত কপূর, আশীষ বিদ্যার্থী, বিবেক মুসরানা, চাঙ্কি পাণ্ডে, পুনম প্রমুখ।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.