সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / আসছে সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

আসছে সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

অসম প্রেমের গল্পে চিত্রনায়িকা সিমলা আর ঘেটুপুত্রখ্যাত অভিনেতা মামুনকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছেন রুবেল আনুশ। সিনেমাটির নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। কলেজ পড়ুয়া এক তরুণের সঙ্গে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসা এক তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

২০১৪ সালের আগষ্ট মাসে শুরু হয়েছিল এ সিনেমার চিত্রায়ণ। দুই বছর আগে চিত্রায়ণ শেষ হওয়া সিনেমাটি এখন প্রস্তুত মুক্তির জন্য। পরিচালক জানান, আসছে ভালোবাাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে সিনেমাটি। সে পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে কাজ। পোস্ট প্রডাকশন শেষে এখন প্রচারে মনোযোগী নির্মাতা রুবেল আনুশ।

প্রচারের অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টারে সিমলা এবং মামুনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। পোস্টার প্রকাশের পর নতুন করে আবারও আলোচনায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প।’

শুরুতে নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ থাকলেও পরে বদল করে রাখা হয় ‘প্রেম কাহন’। পোস্টারে আবার আগের নামই দেখা গেছে। এ প্রসঙ্গে রুবেল আনুশ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে নতুন নামটি গ্রহণযোগ্যতা পায়নি। আর গল্পের সঙ্গে মিলছিল না। তাই আগের নামে ফিরে যাচ্ছি।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদলসহ অনেকে।

 

সূত্র:deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.