সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইরানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৫

ইরানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৫


ইরানের রাজধানী তেহরানের কাছে একটি বোয়িং ৭০৭ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কিরগিজিস্তানের বিশকেক থেকে মাংস নিয়ে আসছিল বোয়িং ৭০৭ উড়োজাহাজটি। সোমবার সকালে ইরানের আলবুর্জ প্রদেশের ফাত বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি রানওয়ের বাইরে চলে যায় এবং তাতে আগুন ধরে যায়। ১৬ আরোহীর মধ্যে কেবল ফ্লাইট ইঞ্জিনিয়ারকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেছে।

গণমাধ্যমে আসা ভিডিওতে দুর্ঘটনায় পড়া বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলে হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালান উদ্ধারকর্মীরা।

 

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.