সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়ায় ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিকী ছবি

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ মো.শাকিল (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। তার কাছ থেকে ১৯৯০পিস ইয়াবা বড়ি।

৭ জানুয়ারি রবিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকা থেকে চট্টগ্রামমুখি হানিফ পরিবহনের একটি যাত্রবাহিবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার আবদুস সাত্তারের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালালে শাকিল নামের এক যুবকের ডান পায়ে স্কচটেপ মোড়ানো ১৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.