
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি মুসলিম উদ্দিন ১৭ই ফেব্রুয়ারী ভোর সকাল ৬টায় ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুর পূর্বে তিনি বেশ কিছু দিন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। একই দিন দুপুর দুইটার দিকে স্থানীয় জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়।
জানাযায় বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি ঘটে। রাজনৈতিক নেতা মুসলিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন, সদর উপজেলা আ,লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তালেব।
জানাযায় অংশ নেন, ঈদগাঁও ইউনিয়ন আ,লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সদর আ,লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নাছির উদ্দিন, জালালাবাদ আ,লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ঈদগাঁও আ,লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, ঈদগাঁও বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, ঈদগাহ রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, জালালাবাদ যুবলীগ সভাপতি হাসান তারেক, ঈদগাঁও ৭নং ওয়ার্ড আ,লীগ সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, ৬নং ওয়ার্ড সভাপতি কেফায়েত উল্লাহ, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, স্থানীয়দের মধ্য নুরুল হুদা, ফেরদৌস, নওশাদ মাহমুদ, রাশেদ চৌধুরী মনজুর, হাজী ছাবের আহমদ, মেম্বার আবদুল হাকিম, কাইয়ুমসহ বিপুল সংখ্যক লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.