
ঈদগাঁওতে আলী বিন আবী তালিব মাদ্রাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
বৃহত্তর ঈদগাঁওর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলী বিন আবি তালিব (র:) মাদরাসার ২৮তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৬ ফেব্রুয়ারি সকালে ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ককসবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ।
বিশেষ অতিথি ছিলেন,মেম্বার হাফেজ জিয়াউল হক জিয়া, মাষ্টার কফিল মাহমুদ, আল গিফারী ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ওয়ার্ড় আওয়ামীলীগ সভাপতি জাফর আলম, ঈদগাও উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেল, ক্রীড়াবিদ মিজানুল হক, ঈদগাও ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি নুরুল আক্কাছ সাংগঠনিক সম্পাদক নুরুল হক ওয়ার্ড যুবলীগ সভাপতি আনচার মিয়া, ছাত্রনেতা সোহেল মাহমুদ রোহান, শাহজাহান মনির, রেজাউর রহমান রিমন, ফরিদুল আলম, যুবনেতা সেলিম রিয়াদ, রাকিব, বীর মুক্তিযোদ্ধা মো: হোসেন, হাজী আব্দুল গনি, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মৌ: মনজুর আলম, সুপার মাওঃ ইব্রাহিম খলিল।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম নুরুল হাকিম নুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরনে কৃতিত্বের সাথে উত্তীর্ণদের মাঝে নানা পুরস্কার প্রদান করেন অতিথিরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.