সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে এস টি এম রাজামিয়ার প্রথম মৃত্যুবাষিকী পালিত

ঈদগাঁওতে এস টি এম রাজামিয়ার প্রথম মৃত্যুবাষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার সরকারী কলেজের প্রাক্তন ভিপি ও বীর মুক্তিযোদ্ধা এস টি এম রাজা মিয়া বিগত বছর ২০১৭ সালের ১১ই জানুয়ারী মৃত্যুবরণ করেন। চলতি বছরের আজকের এ দিনে প্রয়াত আওয়ামীলীগ নেতার প্রথম মৃত্যুবার্ষিকী ইসলামাবাদের খোদাইবাড়ীস্থ নিজ বাড়ীতে সকাল বেলায় খতমে কোরআন ও এতিমদের খাবার পরিবেশনের মধ্য দিয়ে সংক্ষিপ্ত পরিসরে সম্পন্ন হয়।

সত্য হলেও দু:খ যে, বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রয়াত এ নেতার স্বরনে শোক সভাতো দূরের কথা মরহুমের পরিবার পরিজন নেতাকর্মীদের কাছ থেকে একটু সমবেদনা ও পায়নি প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে। এক সময়ের বর্ষীয়াণ আওয়ামীলীগের এ নেতার মৃত্যুবার্ষিকীর দিন বিকেলে এম আবুহেনা সাগর, মফিজুল ইসলাম মফি ও আশফাক উদ্দিন আরাফাত তিন সংবাদকর্মী তার পরিবারে সমবেদনা এবং খোঁজ খবর নিতে গেলে মরহুমের মেজপূত্র ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা হতাশ কন্ঠে জানান, মৃত্যুর পূর্বে কেউ কাউকে আর স্বরন করেনা। তেমনি তাই ঘটলো। তার পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা তো দূরের কথা কোন নেতাকর্মী পরিবারের কাছে একটু হলেও সমবেদনা জানায়নি।

উল্লেখ্য যে, মৃত্যুর পূর্বে রাজা মিয়ার হাত ধরে তৃণমূল পর্যায়ে অনেক কর্মী সৃষ্টি হয়।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.