
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদের নেতৃত্বে মৌলবাদ-জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৯ মার্চ বিকেলে এ মিছিলটি ঈদগাঁও বাসষ্টেশন প্রদক্ষিণ শেষে বাজার হয়ে হাইস্কুল গেইট সংলগ্ন স্থানে মিছিলত্তোর প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলে অংশ নেন- কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, ঈদগাঁও যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, চৌফলদন্ডী ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুচ্ছবিহ, পোকখালী ছাত্রলীগ সভাপতি বেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা ঈমাম হোসেন, রাহুল পাল, সাইফুল ইসলাম, আশফাক উদ্দিন আরাফাত, ঈদগাহ কলেজ ছাত্রলীগ সভাপতি কবির, সাধারণ সম্পাদক বাপ্পি, সাদেক, রবিউল হাসান সাগর, বেদার, জিন্নাত, আমানু, হিরু, শহিদু সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও স্কুল শাখার ছাত্রলীগের অসংখ্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
পরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অতিথিরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.