সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সদর উপজেলা গ্রাম পুলিশ কমিটির নির্বাচন ৩১ মার্চ

সদর উপজেলা গ্রাম পুলিশ কমিটির নির্বাচন ৩১ মার্চ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কক্সবাজার সদর থানা কমিটির আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিরব প্রচার প্রচারণা চলছে।

জানা যায়, আগামী ৩১ মার্চ অনুষ্টিতব্য নির্বাচনে মোট ৫টি পদের মধ্যে সভাপতি ও সেক্রেটারী পদে তীব্র প্রতিদ্বন্দিতা হচ্ছে। সভাপতি পদে পিএমখালী ইউনিয়নের জামাল উদ্দিন আনারস প্রতীকে ও ইসলামপুর ইউনিয়নের আমির হোছন ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। একইভাবে সেক্রেটারী পদে পোকখালী ইউনিয়নের মো: ফারুক চাকা প্রতীক এবং জালালাবাদ ইউনিয়নের নুরুল আজিম রিক্সা প্রতীকে নির্বাচনে লড়াই করছে। বাকী ৩টি পদের মধ্যে নির্বাহী সভাপতি পদে নেপাল কান্তি (ফুটবল), সহ-সভাপতি পদে খুরুশকুল ইউনিয়নের আলী হোসেন আযাদ (গোলাপ)  ও অর্থ সম্পাদক পদে মো: ফরিদুল আলম (খেজুর গাছ) মনোনয়ন জমা দিয়েছেন। উক্ত দিন সকাল ১০ টায় ঈদগাও ইউনিয়ন পরিষদে উক্ত নির্বাচন অনুষ্টিত হবে বলে উপদেষ্টা গিয়াস উদ্দিন, গ্রাম পুলিশের জেলা সভাপতি নুর মোহাম্মদ ও সেক্রেটারী এরশাদ জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.