
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্যে সারা দেশের জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সম্পন্ন হয়েছে। এ স্লোগানকে সামনে রেখে ১৩ মার্চ মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
এই উপলক্ষে আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়ে স্কুলের পার্শ্ববর্তী নানা স্থান প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে সমাপ্তি ঘটে। র্যালীটি বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
একই দিন সকাল ৯টার দিকে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়েও এটি পালন করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে একটি র্যালী বাজার এলাকায় প্রদক্ষিত করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, এসএম তারেকুল হাসান তারেকসহ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৩ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত নানা কর্মসূচি নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ বিতরণ, শতভাগ ভর্তি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে বিদ্যালয় এলাকায় শিক্ষা র্যালি করা হবে।
এ ছাড়া পিটিএ, এসএমসি ও বিদ্যালয় কল্যাণ সমিতির যৌথ মতবিনিময় সভা, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, মা সমাবেশ, উঠান বৈঠক, বিগত বছরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মিনা প্রদর্শনী, শিক্ষা মেলা, শিশুদের পাপেট শো, শিক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি দেশব্যাপী পালন করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.