নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি মৃত্যুবরন করেন (ইন্না…… রাজিউন)।
জানা যায়, ২৩ ফ্রেরুয়ারী সকালে শুক্কুর অসুস্থ হলে তাকে ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে পরবর্তীতে কক্স বাজারস্থ একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবদু শুক্কুর ঈদগাঁও মেহেরঘোনার আব্দুল কাদেরের পুত্র এবং ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তাঁর মৃত্যুতে পরিবার পরিজন সহ এলাকাবাসী শোকে মূহ্যমান। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি।
এদিকে শুক্কুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন- ঈদগাঁও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম মাবু, সাধারণ সম্পাদক এডভোকেট সাজিদ চৌধুরী ও সদস্য ইমরান তাওহীদ রানাসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.