নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানী ও হত্যার প্রতিবাদে সদরের ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির উদ্যোগে এক প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাসস্টেশনে রিপোর্টার্স সোসাইটির সভাপতি মফিজুল ইসলাম মফির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন, সংগঠনের সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, নিবার্হী সদস্য হাফেজ বজলুর রহমান, বৃহত্তর ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানাসহ স্থানীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সভায় সাংবাদিক মোজাক্কিসহ সকল সাংবাদিক নির্যাতন, হয়রানী ও হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পরে মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার প্রতিবাদে যোগদান করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.