সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে নেতৃত্ব-সেবা-আত্মউন্নয়নের স্কাউটিং গ্রুপ ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁওতে নেতৃত্ব-সেবা-আত্মউন্নয়নের স্কাউটিং গ্রুপ ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ স্কাউটস, কক্সবাজারের ঈদগাঁওতে নেতৃত্ব, সেবা ও আত্মউন্নয়নের স্কাউটিং গ্রুপ ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৭ সেপ্টেম্বর বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এ গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার মো: আবদু সালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, বাংলাদেশ স্কাউট, কক্সবাজার জেল শাখার সহ সভাপতি আ.ন.ম আজগর হোসাইন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটের এলটি ও শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁন, কক্সবাজার স্কাউটের সহকারী পরিচালক হাদিসুর রহমান, রোভার স্কাউট প্রেসিডেন্টস বোরহান উদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ কলেজের শিক্ষক ও রোভার সম্পাদক আবদুল হামিদ খাঁন, সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম।

উপস্থিত ছিলেন, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন ও ঈদগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর ও রম্যমুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোহাম্মদ এহছান। অনুষ্ঠান শেষে ২৪জন স্কাউটার দীক্ষা এবং সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৫ সেপ্টম্বর থেকে তিনদিনের এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.