সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ 

ঈদগাঁওতে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ 

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার জেলার ঈদগাঁওতে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ ও সংবিধানে ব্লাসফেমি আইন প্রণয়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

৭ই অক্টোবর (মঙ্গলবার) বাদে আসর ঈদগাঁও ওলামা পরিষদের আয়োজনে বাজারের শাপলা চত্ত্বর হতে বিক্ষোভ মিছিলটি বাসস্টেশনে এসে সমাবেশে মিলিত হয়। এই মিছিল ও সমাবেশে বৃহত্তর এলাকার তাওহীদি জনতার ঢল নামে।

 

সংগঠন সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিনুর রশিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ জহিরুল ইসলাম, ইমাম জাফর আলম, হাফেজ মুবিনুল হক, মোহাম্মদ হোসাইন হাফেজ কামাল ও মাওলানা আহমদ কবিরসহ আরো অনেকে।

 

মিছিলে অংশ নেওয়া লোকজনের হাতে নানান শ্লোগানে ফেষ্টুন চোখে পড়ে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.