সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লামা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লামা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত https://coxview.net/wp-content/uploads/2025/10/Rafiq-7-10-2025.jpg

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় হায়দারনাশী এম.এস. দাখিল মাদ্রাসার হলরুমে লামা তথ্য অফিসের উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।


হায়দারনাশী মাদ্রাসার সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


অতিথি বক্তা তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.