
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
শেখ হাসিনার বাংলাদেশ-পরিচ্ছন্ন পরিবেশ,শেখ হাসিনার নিদের্শ-জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ শীর্ষক শ্লোগানে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বীজ বাগান বিভাগ কর্তৃক আয়োজিত, উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের সার্বিক সহযোগিতায় প্লাসটি/ মাতৃবৃক্ষ নিবার্চন, বীজ বপন ও সংরক্ষণ এবং কিউ.পি.এমের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ই জুন সকাল দশটায় স্থানীয় মেহেরঘোনা কমিউনিটি সেন্টার এ প্রশিক্ষন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট সিনিয়র রির্সাস অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের রির্সাস অফিসার এসএম কামাল, মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মামুন মিয়া, বিট কর্মকতা জাকের আহমদ এবং মাছুয়াখালী বিট কর্মকতা উজ্জল কান্তি দে।
অন্যদের মাঝে ছিলেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, বীজ সংগ্রহকারী মোহাম্মদ বাবুল, সাবেক মেম্বার সেলিম উল্লাহ জিহাদী, মেহেরঘোনা বিটের হেডম্যান আবু তাহের, ব্যবসায়ী মাহবুবুল আলম, শাহাদত হোসাইন, মেহেরঘোনা মসজিদের খতীব খালেদ হোসাইন, শিক্ষার্থী হামিদুল হকসহ ভিলেজার, হেডম্যানসহ বিভিন্ন ক্যাটাগরির লোক অংশ নেন। শুরুতে তথ্যবলী সম্পর্কীত কাগজ পত্র প্রদান করা হয় প্রশিক্ষনার্থীদের মাঝে।
প্রশিক্ষণে প্রধান অতিথি আরিফুল ইসলাম তিনি নিজেই প্রজেষ্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.