
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
দেশের শীর্ষ স্থানীয় অন্যতম জীবন বীমা প্রতিষ্টান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (সার্বজনীণ বীমা) কক্সবাজার জোন- ১ এর আওতাধীন ঈদগাঁও সাংগঠনিক অফিসে ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে ২৩ অক্টোবর বিকেলে ঈদগাঁও অফিসের ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইসলামাবাদ সাংগঠনিক অফিসের ইনচার্জ আমানুল হকের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার সার্ভিস সেন্টারের ইনচার্জ আবুল কাশেম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন- কক্সবাজার জোন-০১ এর ইনচার্জ ছিদ্দিক নূরী।
উপস্থিত ছিলেন- ঈদগাঁও এবং ইসলামাবাদ সাংগঠনিক অফিসের সম্মানিত ব্রাঞ্চ কো অর্ডিনেটর ক্বারী রমজান আলী, সাবেকুন্নাহার, এইচ.এম. বজলুর রহমান, আরমানুল হক, শফিক আহমদ, মিছবাহ্ উদ্দীন, মোঃ রশিদসহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন, বীমা পেশায় ফারইষ্ট ইসলামী লাইফের অবদান, দেশের অর্থনীতিতে ফারইষ্টের ভূমিকা, ডেলিগেটদের ফারইষ্টের প্রোডাক্ট সম্পর্কে প্রশিক্ষণ এবং বীমা পেশায় সফলতার বিভিন্ন কৌশলের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.