সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কৈয়ারবিল ইউনিয়ন মহিলা আ’লীগের প্রস্তুতি সভা সম্পন্ন

কৈয়ারবিল ইউনিয়ন মহিলা আ’লীগের প্রস্তুতি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া:

২৩ অক্টোবর (সোমবার) সকাল ১০টার সময় কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়কের বড়ঘোপ বাজারস্থ কার্যালয়ে আগামী ২৮ অক্টোবর কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকায় কৈয়ারবিল বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষে কৈয়ারবিল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কৈয়ারবিল ইউনয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসানুর জাহান রুজির সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য শামসুল আলম, যুগ্ম আহবায়ক শাহানেওয়াজ সিকদার, ৬নং ওয়ার্ড় আ’লীগের সভাপতি বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শাহা আলম, ৭নং ওয়ার্ড় আ’লীগ সভাপতি মনজুর আলমসহ আ’লীগ ও মহিলা আওয়ামীলীগের অসংখ্য  নেতা-কর্মীরা।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য ত্বনয়ার নেতুত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে একাত্তরের রাজাকার আলবদর বাহিনীর পুত্র ও দোসররা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজ আমরা যখন আর্থিক ভাবে স্বচ্ছল, আমাদের মাথা পিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বেগম খালেদা জিয়া ও জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা নানা প্রকার অপপ্রচার জালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের (মহিলা আওয়ামীলীগকে) সজাগ থাকতে হবে। বিএনপি জামায়াতের অপপ্রচারে যাতে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

আগামী ২৮ অক্টোবর কৈয়ারবিল বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে এবং জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের প্রতিক কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.