সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বনকর্মীদের উপর হামলা : অস্ত্র ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

ঈদগাঁওতে বনকর্মীদের উপর হামলা : অস্ত্র ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জের চাঁন্দেরঘোনা এলাকায় রিজার্ভ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রবাসী যুবক খুন ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে বিট কর্মকর্তা মামুন অর রশিদ খাঁন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পুর্বক ২০/২৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে ১৮ আগষ্ট রাত ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বলে জানায় রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া।

উল্লেখ্য যে, ১৭ আগষ্ট সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে ঈদগাঁও মেহেরঘোনা বিটের চাঁন্দেরঘোনা উছিন্না মোরা এলাকায় বন বিভাগের জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা সংগঠিত হয়।

তবে স্থানীয়দের মতে,এদিন একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মোস্তাক আহমদসহ আরো কয়েকজন লোক তার বাড়ির পার্শ্ববর্তী এক নারীকে ঘর নির্মাণ করে দিতে সহযোগীতা করে। খবর পেয়ে মেহেরঘোনা বিট কর্মকর্তার নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে গিয়ে নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় নিহত মোস্তাকের সাথে বনকর্মীদের মধ্য বাকবিতণ্ডার পর এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। এক পর্যায়ে বিট কর্মকর্তা মামুন মোস্তাক আহমদকে গুলি করে বলে জানায় নিহত মোস্তাকের ভাই শফি আলম। পরে এলাকার লোকজন গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। মৃত্যুর সংবাদটি এলাকায় চাউর হলে কিছুক্ষণ পর উত্তেজিত জনতা বনকর্মীদের ধাওয়া করে মারধর করে। এ সময় তাদের সাত কর্মকর্তা-কর্মচারী আহত ও একটি রাইফেল ভাংচুর করা হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া দাবী করে আসছে।

এলাকাবাসীর অভিযোগ বন বিভাগের লোকজন ইতিমধ্যে নিরীহ ব্যক্তিদের নামে মামলা করে হয়রানী ও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তবে রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া রুপালী সৈকতকে জানায়,নিহত মোস্তাকের বিরুদ্ধে ২০০৫ সালে একজন বিট কর্মকর্তাকে হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে, যার নং ৩০/০৫, অপর একটি ডাকাতি চেষ্টা মামলা রয়েছে নং ০৪/২০০২।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.