সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শেষ মুহুর্তে দা-ছুরি তৈরিতে ব্যস্ত মুখর কামারেরা

ঈদগাঁওতে শেষ মুহুর্তে দা-ছুরি তৈরিতে ব্যস্ত মুখর কামারেরা

ঈদুল আযহাকে সামনে রেখে….
জেলাব্যাপী কামারদের নির্ঘুম কর্মব্যস্ততার শেষ নেই

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

পবিত্র ঈদুল আযহা তথা কোরবানীর ঈদকে সামনে রেখে শেষ মুহুর্তে ব্যস্তমুখর হয়ে উঠেছে ঈদগাঁওর কামার শ্রমিকরা। কোরবানী আর মাত্র একদিন বাকী। এরই মাঝে প্রচন্ড গরমের মধ্যেও আগুনের পাশে বসে চুলোয় বাতাস দিয়ে কয়লার আগুনকে আরো বেশি উত্তপ্ত করছে কামার শ্রমিকরা। সেই আগুনের তীব্র তাপে লাল হয়ে যাওয়া লোহাটিকে আর একটি লোহার ওপর রেখে দুজন লোক পেটাচ্ছেন হাতুড়ী দিয়ে।

আর এতে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতিসহ আরো কত কিছুই। তৈরিকৃত এসব লোহার পণ্য কোরবান উপলক্ষে বিক্রয় হচ্ছে।

পবিত্র ঈদ-উল আজহাকে ঘিরে জেলা ঈদগাঁও বাজার ঘুরে দেখা গেছে, বাজার এলাকায় কামারের দোকান গুলোতে কামারদের দম ফেলার কোন সুযোগই নেই। দা-বটি-ছুরি শাণ দেয়ার দরদাম নিয়ে কারো সাথে কথা বলতে চাইলেও পারছেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভীড় যেন লক্ষনীয়। কারো হাতে পুরাতন দা, কারো হাতে বটি নিয়ে দাড়িয়ে আছে কামারের দোকানগুলোতে।

ঈদগাঁওর কয়েকজন কামার শ্রমিক জানান, কোরবানীর ঈদকে সামনে রেখে দিবারাত্রী নতুন ভাবে দা, বটি, ছুরি তৈরি করে চলছে হরদম। আবার বাড়ি ঘরে থাকা পুরাতন দা, বটিগুলো সান দিতে যাচ্ছে।

দা ও বটি কিনতে আসা পাড়া মহল্লার লোকজন জানান, কোরবানির ঈদে পশু জবাই করার জন্য আগে ভাগেই দা ও ছুরি কিনতে এসেছেন। ঈদের কাছাকাছি সময়ে আসলে ভালো মানের গুলো পাওয়া যায় না। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দা-ছুরির দাম রয়েছে স্বাভাবিক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.