সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে বৈদ্যুতিক লাইন মেরামতকালে বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত ইলেকট্রিশিয়ান

ঈদগাঁওতে বৈদ্যুতিক লাইন মেরামতকালে বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত ইলেকট্রিশিয়ান

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক লাইন মেরামত কালে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়েছে এক ইলেকট্টিশিয়ান। ২৩ মে রাত আনুমানিক রাত দশটার দিকে প্রধান সড়কস্থ একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ শফিউল আলম (২৯) সে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মৃত মমতাজ আহমদের পূত্র বলে জানা যায়। রাতে ঈদগাঁও বাজারে প্রাক্তন শিক্ষক সিরাজুল হকের মালিকানাধীন ভবনের তৃতীয় তলার কাজ করার সময় শফি বিদ্যুতায়িত হয়।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পাশ্বর্বতী ডা: মুজিবুল হকের চেম্বারে নিয়ে যান। তার আহতের খবরে সহকর্মীরা চেম্বারে ভীড় করেন।

উল্লেখ্য যে, জেলা সদরের ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র স্থানে খুঁটির সাথে বিদ্যুত লাইনের তার এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখা যায়। যার দরুন স্থানীয় পবিস কর্তৃপক্ষের নজরদারীর অভাবে বাজার এলাকায় বিক্ষিপ্ত ভাবে অগুছালো তারে যে কোন মুহুতে অপ্রীতিকর দূর্ঘটনার আশংকাও প্রকাশ করেন সচেতন লোকজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.