সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে এবার গাঁজাসহ মহিলা আটক

ঈদগড়ে এবার গাঁজাসহ মহিলা আটক

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে এবার পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে ৷

জানা যায়, গত ২৪ মে দুপুরে ঈদগড়ে বিশেষ দায়িত্বে থাকা রামু থানার এএসআই মোরশেদের নেতৃত্বে ঈদগড় ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ঈদগড় পূর্বরাজঘাট এলাকার বাসিন্দা, গত ১৯ মে গাঁজা সহ একই পুলিশ দলের হাতে আটক হওয়া মাদক সম্রাট আবু তাহেরের স্ত্রী সাবেকুন নাহারকে গাঁজা বিক্রি করার সময় গোপন সূত্রে খবরের ভিত্তিতে তার বাড়ি থেকে ৩৫০ গ্রাম গাঁজা সহ আটক করে ৷আটক মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান, মাদক বিরুদ্ধাভিযানে নেতৃত্বদানকারী পুলিশ অফিসার মোরশেদ৷

ইতিমধ্যে এই দক্ষ পুলিশ অফিসার ডাকাত এবং মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করায় এলাকাবাসীর বাহবা কুঁড়িয়েছেন ৷

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.