
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
“রক্তদানের কার্যক্রম বেশি বেশি প্রচার করুন, অন্যদেরকেও রক্তদানে উৎসাহ প্রদান করুন” শ্লোগানে বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটি আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং থ্যালাসেমিয়া প্রতিরোধ কার্যক্রম সম্পন্ন হয়।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ২০শে ফেব্রুয়ারী সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠান ব্লাড ডোনার সোসাইটির এডমিন আরাফাত সানীর পরিচালনায় উপস্থিত ছিলেন, ঈদগাহ ডায়াবেটিস হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী, বিদ্যালয়ের সভাপতি কামরুল হক চৌধুরী, ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার (অপারেশন) রমজানুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবছার উদ্দিন, শিক্ষক সুলতান আহমদ, এনামুল হক, আতিকুল হক, নুরুল ইসলাম, নুরুল আমিন হেলালী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক।
এ সময় ব্লাড ডোনার সোসাইটির পক্ষে অংশ নেন, আফরাহী হোসাইন, সুমন, আবদুল্লাহ মোহাম্মদ সাঈদ, রিফাত, ওসমান ওয়াহিদ, রাসেল, সেলিম, হারুন মুজিব, আমানু, শাহাদাত, মিজান, আশেক, জিসান রিফাত, আনোয়ার,নজরুল। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিকজনকে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এই কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.