
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও রেঞ্জ কর্মকতার বিদায় ও বরণ অনুষ্ঠান ২ অক্টোবর বিকাল ৩টার দিকে রেঞ্জের বন কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা আবদু রাজ্জাকের সভাপতিত্বে ও ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ফরিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া। বিদায়ী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, নবাগত রেঞ্জ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ণগ্রাম বিট কর্মকর্তা জহুরুল হক, শাহাদাত হোসেন। এসময় ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, সদর রেঞ্জ কর্মকর্তা হাসান মেহেদী, ঈদগাঁও আ,লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদাসহ বিট অফিসের কর্মকর্তা, হেডম্যান ও উপকারভোগীসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.