নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের টমটম চালক মোর্শেদ আলমকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার, ফাঁসির দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেন ঈদগাঁও উপজেলা শ্রমিকলীগ।
১১ই ফেব্রুয়ারি সকাল এগারটার দিকে ঈদগাঁও বংকিম বাজার নামক স্থানে মোর্শেদ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে দীর্ঘলাইন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঈদগাঁও উপজেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা।
মানববন্ধত্তোর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,
ঈদগাঁও উপজেলা শ্রমিকলীগ সভাপতি মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এতে টমটম শ্রমিক, সিএনজি শ্রমিক এবং শ্রমিকলীগ উপজেলার আওতাধীর বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে হাতে নানা রকমের প্লেকার্ড দেখা যায়।
ঘটনার ২দিন পার হলেও এখনো অধরা রয়েছে অপরাধীচক্ররা। অবিলম্বে তদন্ত পূর্বক অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান প্রশাসনের নিকট শ্রমিক লীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, ঈদগাঁও উপজেলার জালালাবাদের মিয়াজী পাড়া এলাকায় এক সুপারী বাগানে ৯ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টার মোর্শেদ নামের এক যুবকের লাশ উদ্বার করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.