সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঈদগাঁও আ’লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঈদগাঁও আ’লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আ’লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পালিত হলো ‘শান্তি সমাবেশ’।

১১শে ফেব্রুয়ারি (শনিবার) ঈদগাঁও ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিকালে বাসস্টেশন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঈদগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ উদ্দীন রাশেলের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাষ্টার নূরুল আজিম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি ছাত্রনেতা রাহুল পাল নিনিত, সোহেল মাহমুদ রুহান ও মীর আবদুর রহমান নাহিদ।

সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোন ধরণের নাশকতা, সন্ত্রাস, অপপ্রচারের সমুচিত জবাব দেয়া হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন দর্শন ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিএনপি ও জামায়াতচক্র দিশেহার হয়ে পড়েছে, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের লক্ষ্যে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছে।

স্বাধীনতাবিরোধীদের এই অপতৎপরতা রুখে দিয়ে অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে অবস্থান নেওয়ার প্রতিও আহবান জানানো হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.