স্বাধীনতার দীর্ঘ চুয়াল্লিশ বছর পর অবশেষে অন্ধকার থেকে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ঈদগাঁওর ৩৮টি পরিবার। এ নিয়ে উল্লাসিত এলাকাবাসী।
জানা যায়, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিকট সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার এমইউপি ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছুরত আলম বিগত ২০১২ সালের মাঝামাঝি সময়ে বিদ্যুতের জন্য একটি আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে তিন বছর পর ২০১৫ সালের ২৬ নভেম্বর থেকে অত্র এলাকার অর্ধশতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে লাইন টাঙানো সম্পন্ন করেছে পবিস কর্তৃপক্ষ। দীর্ঘবছর পর এসব এলাকাবাসী অন্ধকার থেকে আলোকিত হয়ে উঠছে।
এদিকে ১০ জানুয়ারী বিকাল ৩টায় ঈদগাঁও পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ লাইন টাঙানো পরিবারগুলোর মধ্যে ৩৮টি পরিবারে নতুন বিদুৎ লাইন চালু করেছে। এতে করে আলোয় আলোকিত হয়ে উঠেছে এসব পরিবারগুলোতে।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও উদ্যোক্তা ছুরত আলম এ প্রতিনিধির সাথে কথা হলে তিনি- আবেদন প্রদানের দীর্ঘবছর পর নতুন বিদ্যুৎ লাইন চালু করে পরিবারগুলোকে আলোকিত করার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে স্থানীয় মৌলভী সাহাব উদ্দীনের মতে, মহাজোট সরকারের আমলে তারা স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর নতুন বিদ্যুৎ পেয়ে মহা আনন্দিত ও পুলকিত। এ বিদ্যুৎ সুবিধা এলাকাবাসীর জন্য বড় পাওনা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.