কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী রেজাউল করিম (৩২)কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার খুটাখালীস্থ সেগুন বাগিছার পাহাড়ি গ্রামের শ্বশুর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল একই এলাকার মৃত বদি আলমের ছেলে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, ২০১৪ সালে একটি ডাকাতি, একটি অপহরণ ও একটি ফরেষ্ট কর্মকর্তাদের মারধর ছাড়াও ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে দায়ের হওয়া পৃথক ১৪টি বন মামলাসহ ১৭টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী রেজাউল।
ওসি আরো বলেন, পলাতক রেজাউল গ্রেপ্তার করতে অসংখ্যবার অভিযান চালানো হয়। কিন্তু বারবার ছদ্মবেশে পাহাড়ি অরণ্যসহ নানা গোপন ডেরায় আত্মগোপন করায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে একাধিক সোর্স মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আলমগীর, এসআই সুকান্ত চৌধুরী ও এএসআই কাজী হাসান উদ্দিনসহ একদল পুলিশ পাহাড়ি গ্রাম ঘেরাও করে। এসময় দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়ীতে আত্মগোপনে থাকা রেজাউলকে কৌশলে গ্রেপ্তার করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.