
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানে লামায় স্ত্রী হত্যার দায়ে মোঃ কামাল হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়। বুধবার (৯ জুন) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই আদেশ প্রদান করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত কামাল হোসেন (৪২) লামা উপজেলার আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সাথে ইসলামী শরিয়া মতে বিয়ে হয় কামাল হোসেনের। ২ ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার। এরই মধ্যে কামাল হোসেন অপর একটি বিয়ে করে ২য় স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে তাথে বাঁধা দেয় কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ী হতে বাহির করে দিলে কদর বানু বাবার বাড়ি এসে নিজে বাদি হয়ে এই বিষয়ে লামা থানা একটি মামলা দায়ের করেন।
মামলা হতে মুক্তি পেতে ভবিষ্যতে ভালো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় শশুর বাড়ি নিয়ে যায়। শশুর বাড়ীতে থাকা অবস্থায় ফের ঝগড়া হলে কদর বানুর স্বামী কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান। এই ঘটনার পরদিন ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ীর ঘরের বাইরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদি হয়ে ওইদিন লামা থানায় হত্যা মামলা দায়েরের প্রেক্ষিতে আদালতে সাক্ষ্যপ্রমাণে দোষি প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী মোঃ আলমগীর চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামী কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.