সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর সংবাদকর্মী রুস্তম আলীর পিতার জানাযা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

ঈদগাঁওর সংবাদকর্মী রুস্তম আলীর পিতার জানাযা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের একঝাঁক সংবাদকর্মীদের সংগঠন ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক রুপালী সৈকতের প্রতিনিধি এইচ এম রুস্তম আলীর পিতা ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা নিবাসী ছুরত আলী (৬৫) বার্ধক্যজনিত রোগে ভোগে ২রা ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)।

এদিকে ৩ ডিসেম্বর সকাল এগারটায় পশ্চিম হাসনাকাটা জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। এ নামাজে জানাযায় অংশ নেন- বদর মোকাম মাদ্রাসার শিক্ষক ছৈয়দু্ল হক, মরহুমের বড় ছেলে সাবেক মেম্বার মোক্তার আহমদ, সাবেক মেম্বার নুরুল আমিন, বাইশারী আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সমাজ সেবক দিদারুল ইসলাম, ডায়াবেটিস কেয়ার সেন্টারের জিএম আবু বক্কর ছিদ্দিক, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সহ সভাপতি শফিউল আলম আজাদ, সদস্য সরওয়ার শিফা, মুফিজুল ইসলাম মফি সহ বিপুল সংখ্যক শোকার্ত মানুষ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.