
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের একঝাঁক সংবাদকর্মীদের সংগঠন ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক রুপালী সৈকতের প্রতিনিধি এইচ এম রুস্তম আলীর পিতা ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা নিবাসী ছুরত আলী (৬৫) বার্ধক্যজনিত রোগে ভোগে ২রা ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)।
এদিকে ৩ ডিসেম্বর সকাল এগারটায় পশ্চিম হাসনাকাটা জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। এ নামাজে জানাযায় অংশ নেন- বদর মোকাম মাদ্রাসার শিক্ষক ছৈয়দু্ল হক, মরহুমের বড় ছেলে সাবেক মেম্বার মোক্তার আহমদ, সাবেক মেম্বার নুরুল আমিন, বাইশারী আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সমাজ সেবক দিদারুল ইসলাম, ডায়াবেটিস কেয়ার সেন্টারের জিএম আবু বক্কর ছিদ্দিক, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সহ সভাপতি শফিউল আলম আজাদ, সদস্য সরওয়ার শিফা, মুফিজুল ইসলাম মফি সহ বিপুল সংখ্যক শোকার্ত মানুষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.