সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁও জাগির পাড়া সীরত কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

ঈদগাঁও জাগির পাড়া সীরত কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

https://coxview.net/wp-content/uploads/2024/02/Taleb-Mahfil-Sagar-23-2-24.jpeg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাগির পাড়া সীরত কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।


২৩শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ঈদগাঁও জাগির পাড়াস্থ বাইতুশ শরফের মাঠে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার তাসরীফ পেশ করেন- ফেনীর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী, খাগড়াছড়ির হয়রত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ঈদগাঁও মডেল ডায়াবেটিস কেয়ার সেন্টার পরিচালক ডা: মো: ইউসুফ আলী, হযরত মাওলানা আব্দুর রহমান আজাদ ও হযরত মাওলানা সৈয়দ নুর হেলালী।


এ মাহফিলে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সাবেক সফল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ করিম সিকদার ও ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম।


মাহফিলে অসংখ্য মানুষ উপস্থিত হয়ে দূরদুরান্ত থেকে আসা ওয়ায়েজগণের তাসরীফ শুনেন। এতে বিভিন্ন উপ-কমিটির দায়িত্বে নিয়োজিত ছিলেন সীরত কমিটির নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.